১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩

আলিপুরদুয়ার আসছেন মুখ্যমন্ত্রী

নতুন গতি প্রতিবেদন, আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার জেলায় আসছেন শুভেন্দু অধিকারী। ২২ সেপ্টেম্বর গন্ডার দিবসে তাঁর জেলায় আসার কথা বলে সূত্রের খবর। অন্যদিকে, ২ অক্টোবর বক্সায় বাঘ ছাড়ার অনুষ্ঠানেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে, যাকে কেন্দ্র করে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে।
বাঘ ছাড়ার প্রধান অনুষ্ঠান বক্সায় হলেও তার অংশ হিসেবে আরেকটি অনুষ্ঠান হবে প্যারেড গ্রাউন্ড এবং সেখানে থাকতে পারেন মুখ্যমন্ত্রী। যদিও পুরো বিষয়টা এখনও চূড়ান্ত হয়নি। এদিকে গন্ডার দিবসের জন্য দুটি জায়গা চিহ্নিত করা হয়েছে। মাদারিহাট হাইস্কুলের পাশের মাঠ অথবা হাসিমারার নিকটে সুভাষিণী চা বাগানের মাঠ। রবিবার ডুয়ার্সকন্যায় একটি উচ্চপর্যায়ের বৈঠকে দুটি মাঠ নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী মনোজকুমার ওরাওঁ ও বিশাল লামা, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, বন দপ্তরের সহকারী মুখ্য সচিব মণীশ জৈন, রাজ্যের মুখ্য বনপাল সন্দীপ সুন্দ্রিয়াল, উত্তরবঙ্গের মুখ্য বনপাল জেভি ভাস্কর সহ অন্যরা।
বনমন্ত্রীর বক্তব্য, “দুটো জায়গা দেখা হয়েছে। তার মধ্যে যে কোনও একটি জায়গায় তো অনুষ্ঠান হবেই। আর মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের কথা শুনে আসতে আগ্রহ প্রকাশ করেছেন, এটাই বড় প্রাপ্তি।” গন্ডার দিবস উপলক্ষ্যে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যাতে অংশ নেবে একাধিক স্কুলের পড়ুয়ারা। তাদের সচেতন করা হবে বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে। ওই দিন মুখ্যমন্ত্রীর হাত ধরে নানা সরকারি প্রকল্পের উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যান পরিদর্শন করার পাশাপাশি মুখ্যমন্ত্রী যেতে পারেন জঙ্গল সাফারিতেও।

ফের নদীভাঙন, আতঙ্ক পূর্ব বাসুদেবপুরে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আলিপুরদুয়ার আসছেন মুখ্যমন্ত্রী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার