২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩

ভালোবাসা দিবসে সাতটি গোলাপের ইতিহাস

ভালোবাসা দিবসে সাতটি গোলাপের ইতিহাস

মহম্মদ রিপন ,মুরার‌ই

বর্তমান যুগে প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদির শুভেচ্ছা বার্তা জানাতে ভালোবাসার প্রতীক হিসাবে অনেকেই গোলাপ ফুল পছন্দ করেন। গোলাপ হল দুটি ভালোবাসার সৌন্দর্যের প্রতীক। এবার জেনে নেব গোলাপ সম্বন্ধে কয়েকটি কথা।

লাল গোলাপ
প্রেমের কবিতা আর গল্পে বারবার ঘুরে ফিরে এসেছে রক্ত গোলাপের কথা। সৌন্দর্য, ভালোবাসার প্রতীক লাল গোলাপ। সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের ধরন বদলে গেলেও প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন এখনও চিরন্তন।

গোলাপি গোলাপ
শুধু লাল গোলাপ নয়, মনের ভাষা বোঝাতে পারে গোলাপি গোলাপও। ভালোবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতির প্রতীক গোলাপি গোলাপ। প্রিয় বন্ধু, নির্ভরযোগ্য সঙ্গীকে ‘থ্যাঙ্ক ইউ’ বলতে পারেন গোলাপি গোলাপ দিয়ে।

সাদা গোলাপ
আমরা সাধারণত শোক জ্ঞাপনে সাদা ফুল ব্যবহার করে থাকি। কিন্তু সাদা গোলাপের গুরুত্ব অনেক গভীর। বিয়ের সময় কনের হাতে দেওয়া হয় একগুচ্ছ সাদা গোলাপ। কেন জানেন? এই ফুল নতুন জীবন শুরুর প্রতীক। আধ্যাত্মিকতারও প্রতীক সাদা গোলাপ। মৃতহেদ, সমাধির উপর সাদা গোলাপ রাখার অর্থ তাকে মিস করা। তবে শুধু মৃত ব্যক্তিকে নয়, কাউকে মিস করলে আপনি তাকেও সাদা গোলাপ পাঠিয়ে জানাতে পারেন মনের ভাষা।

কমলা গোলাপ
কমলা গোলাপ আবেগ, উৎসাহ, উদ্দীপনার প্রতীক। সহযোদ্ধাকে উদ্বুদ্ধ করতে ব্যবহার করা হয় কমলা গোলাপ। কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি পাশে আছেন।

হলুদ গোলাপ
জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতীক হলুদ গোলাপ। হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতেও হলুদ গোলাপ ব্যবহার করা হয়। আপনার জীবনে তার মূল্য বোঝাতে প্রিয়বন্ধুকে দিতে পারেন একগুচ্ছ হলুদ গোলাপ।

রক্তবেগুনী গোলাপ
রক্তবেগুনী রং বিশ্বস্ততার প্রতীক। রানিকে সম্মান জানাতে দেওয়া হয় রক্তবেগুনী গোলাপ। তাই রক্তবেগুনী গোলাপের ভাষা এখনও রহস্যের চাদরে ঢাকা।

পিচ গোলাপ
এই রঙের গোলাপ আরোগ্যের প্রতীক। সততা, আন্তরিকতা, সহমর্মিতা বোঝাতেও দেওয়া হয় গুচ্ছ গোলাপ।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভালোবাসা দিবসে সাতটি গোলাপের ইতিহাস

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০১৯, শুক্রবার