২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৭ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে গুলি করে হত্যা সাংবাদিককে

নতুন গতি ওয়েব ডেস্ক: পাকিস্তানে আবারও গুলি করে এক সাংবাদিককে হত্যা করা হয়েছে। রবিবার সিন্ধু প্রদেশের পুলিশ জানিয়েছে, গত বুধবার সালেহ পত এলাকায় একটি সেলুনে চুল কাটার সময় অজয় লালওয়ানি নামের ওই সাংবাদিককে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। স্থানীয় একটি টিভি চ্যানেল ও উর্দু দৈনিকে সাংবাদিকতা করতেন অজয়। পাকিস্তানে সংখ্যালঘুদের অধিকার রক্ষা নিয়ে সরব ছিলেন তিনি। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছিল, ব্যক্তিগত কোনও শত্রুতা থেকেই অজয়ের উপরে হামলা হয়েছে। পুলিশের এই দাবি নাকচ করে দিয়েছেন নিহত সাংবাদিকের বাবা দিলীপ কুমার। তাঁর দাবি, তাঁর ছেলের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না।

পুলিশ জানায়, সেলুনে চুল কাটার সময় সেখানে দু’টি মোটর সাইকেল ও একটি গাড়িতে চেপে জনা কয়েক দুষ্কৃতী আচমকা হামলা চালায়। তাদের গুলি অজয়ের পেট, হাঁটু আর হাতে লাগে। পরক্ষণেই হামলাকারীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অজয়কে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাকিস্তানে সাংবাদিকদের উপরে হামলার ঘটনা নতুন নয়। গত এক দশকে অন্তত ৬০ জন সাংবাদিক নিহত হয়েছেন। পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস-এর পক্ষ থেকে রবিবার এক বিবৃতিতে অজয়ের উপরে হামলার কঠোর নিন্দা জানানো হয়েছে।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তানে গুলি করে হত্যা সাংবাদিককে

আপডেট : ২৩ মার্চ ২০২১, মঙ্গলবার