০৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩৩

বেহাল রাস্তায় অতিষ্ঠ গ্রামবাসী, সংস্কারের দাবিতে উত্তর সাগরবাড়ে বিক্ষোভ

পূর্ব মেদিনীপুর: পূর্ব পাঁশকুড়া বিধানসভার সাগরবাড় অঞ্চলের উত্তর সাগরবাড় গ্রামের বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভে সামিল হলেন এলাকার মহিলা-পুরুষেরা। দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থার কারণে নিত্যযাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ তাঁদের। বাসিন্দাদের দাবি, বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাঁদের অভিযোগ, রাজনৈতিক কারণে এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে। বর্ষায় রাস্তা কাদা ও জলমগ্ন হয়ে পড়ায় রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া, চিকিৎসকদের গ্রামে আনা এবং পড়ুয়াদের স্কুলে যাতায়াতে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। এছাড়া, একটি সাঁকো ও স্কুলমুখী রাস্তার সংস্কারও দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই পথ ব্যবহার করলেও প্রশাসনের কার্যকর উদ্যোগ মেলেনি বলে অভিযোগ। এ প্রসঙ্গে সাগরবাড় অঞ্চলের উপপ্রধান জ্যোতির্ময় বর্মন জানান, মোরাম ফেলে রাস্তা সংস্কারের টেন্ডার প্রায় এক মাস আগেই সম্পন্ন হয়েছে। তবে টানা বর্ষায় রাস্তার অবস্থার অবনতি হওয়ায় নির্মাণসামগ্রী বহনকারী গাড়ি পৌঁছাতে পারছে না। আবহাওয়া অনুকূল হলেই কাজ শুরু হবে। দেনান খালের উপর ভগ্নপ্রায় কাঠের সাঁকো মেরামতের বিষয়েও সেচ দফতরকে জানানো হয়েছে। প্রয়োজনে অস্থায়ী মেরামতির ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
সর্বাধিক পাঠিত

তরুণীকে তিনদিন ধরে ধর্ষণ তিন সিভিক ভলেন্টিয়ারের, গ্রেফতার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বেহাল রাস্তায় অতিষ্ঠ গ্রামবাসী, সংস্কারের দাবিতে উত্তর সাগরবাড়ে বিক্ষোভ

আপডেট : ৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার