০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১৯ আশ্বিন ১৪৩৩

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

ইলিয়াস মল্লিক, নতুন গতি, হাওড়া: একাধিক দাবিতে জগৎবল্লভপুরে বিডিও অফিস অভিযান ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ব্লক কংগ্রেস। মোঃ ইউসা আব্বাসীর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচি থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ-সহ একাধিক দাবি তোলা হয়।
বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও ভোটার তালিকার ‘ডিলিট লিস্ট’-এ যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানায় কংগ্রেস। পাশাপাশি, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ‘সবার জন্য হোক অন্নপূর্ণা’ স্লোগান তুলে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতি এবং দুর্নীতির অভিযোগের প্রতিবাদ জানানো হয়। দাবিগুলির সমর্থনে বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেন কংগ্রেস নেতৃত্ব।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেস সভাপতি পার্থসারথি ভৌমিক, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাঈদ কুরেশি, ব্লক কংগ্রেস নেতা অমর ঘোষ, আবুল হোসেন, শেখ আজহার, শেখ আকরাম-সহ অন্যান্য নেতা-কর্মীরা। কর্মসূচির শেষে জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানান কংগ্রেস কর্মী-সমর্থকেরা।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

আপডেট : ৫ অক্টোবর ২০২৬, সোমবার