০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১৯ আশ্বিন ১৪৩৩

কিশোরীকে নিয়ে মাঝরাতে বাইক দাপট! ‘রোমিও’দের কান ধরে ওঠবোস করাল পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা: গভীর রাতে জনশূন্য রাস্তায় বাইক নিয়ে দাপাদাপি। সঙ্গে ১৫ বছরের এক নাবালিকা। বিকট শব্দ করে বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগে পাঁচ যুবককে আটক করে মাঝরাস্তাতেই কড়া শাসন করল পুলিশ। শুক্রবার রাত প্রায় দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঝড়খালিতে।
জানা গিয়েছে, ঝড়খালি কোস্টাল থানার পুলিশ রাতে টহল দেওয়ার সময় কয়েকটি বাইককে বেপরোয়া গতিতে ছুটতে দেখে। একটি বাইকে দু’ থেকে তিনজন করে যুবক ছিল বলে জানা যায়। তাদের মধ্যে একটি বাইকে নাবালিকাকেও দেখতে পান পুলিশকর্মীরা। এরপরই বাইকগুলি থামিয়ে যুবকদের জিজ্ঞাসাবাদ শুরু হয়।
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় ওই নাবালিকার বয়স ১৫ বছর বলে জানা যায়। থানায় নিয়ে যাওয়ার কথা বলতেই যুবকেরা কাকুতিমিনতি শুরু করেন বলে দাবি পুলিশের। এরপর তাঁদের কড়া ধমক দেওয়া হয়। পরে পাঁচ যুবককে কান ধরে ওঠবোস করিয়ে সতর্ক করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে এলাকায় বাইক নিয়ে বেপরোয়া দাপাদাপি নতুন নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও এই বাইক বাহিনীকে আটক করা হয়েছিল। ক্ষমা চেয়ে নেওয়ায় সেবার ছেড়ে দেওয়া হয়। ফের একই ধরনের ঘটনায় ধরা পড়ায় এবার কড়া শাসনের মুখে পড়ল পাঁচ যুবক।

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কিশোরীকে নিয়ে মাঝরাতে বাইক দাপট! ‘রোমিও’দের কান ধরে ওঠবোস করাল পুলিশ

আপডেট : ৫ অক্টোবর ২০২৬, সোমবার