আসানসোলের বার্ণপুরের শ্যামবাঁধে নতুন আইসিডিএস কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম-সহ প্রশাসনের আধিকারিকরা।
উদ্বোধন উপলক্ষে এলাকার শিশু ও মহিলাদের পরিষেবা প্রদানে আইসিডিএস কেন্দ্রটির গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বার্ণপুরের রামবাঁধ এলাকায় একটি আইসিডিএস কেন্দ্র এবং কমিউনিটি হল পরিদর্শন করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্থানীয় পরিকাঠামো ও পরিষেবার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।
পরিদর্শনের পর অগ্নিমিত্রা পাল জানান, রামবাঁধের আইসিডিএস কেন্দ্র এবং কমিউনিটি হল—দুটি পরিকাঠামোই নতুনভাবে সংস্কার করা হবে। স্থানীয় মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে পরিষেবা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
পুরমন্ত্রীর এই উদ্যোগে বার্ণপুরের সংশ্লিষ্ট এলাকায় শিশু ও সাধারণ মানুষের জন্য সামাজিক পরিষেবা পরিকাঠামো আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।
নতুন গতি 
























