০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩

মোদীর ২৫ বছর, বারাসাতে ‘সেবা জ্যোতি যাত্রা’

বারাসাত: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিজেপির উদ্যোগে দেশজুড়ে চলছে ‘সেবা সংকল্প অভিযান’। গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে শুরু হওয়া মাসব্যাপী এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার বারাসাতে অনুষ্ঠিত হল ‘সেবা জ্যোতি যাত্রা’। এদিন বারাসাতের কাছারি মাঠ এবং শতদল মাঠ থেকে দুটি পৃথক পদযাত্রা শুরু হয়। পরে দুটি মিছিল বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে এসে মিলিত হয়। সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক মন্ত্রী, বিধায়ক, নেতৃত্ব এবং কর্মী-সমর্থকেরা। অনুষ্ঠানস্থলে বড় পর্দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল ভাষণ সম্প্রচার করা হয়। উপস্থিত মন্ত্রী, বিধায়ক এবং বিজেপি কর্মী-সমর্থকেরা তাঁর বক্তব্য শোনেন। বিজেপির তরফে জানানো হয়েছে, নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তিকে স্মরণ করেই দেশজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’-এর আয়োজন করা হয়েছে। তারই অন্যতম কর্মসূচি হিসেবে ‘সেবা জ্যোতি যাত্রা’ পালিত হচ্ছে।

৩৫০ বছরের ছয় বুড়োর পুজো, আজও অটুট উন্মাদনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মোদীর ২৫ বছর, বারাসাতে ‘সেবা জ্যোতি যাত্রা’

আপডেট : ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার