সেখ সামসুদ্দিন, ১৬ জানুয়ারি : মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি স্বপন ঘোষালের নির্দেশে শহরের ১০ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে মকর সংক্রান্তি উপলক্ষে দুঃস্থ মানুষদের শাড়ি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি স্বপন ঘোষাল সহ শহর কমিটির নেতৃত্ব, ১৬টি ওয়ার্ডের সভাপতি বা নেতৃত্ব, শহর তৃণমূল আইএনটিটিইউসির সভাপতি শেখ আশরাফ আলী, সহকর্মী ও সমর্থকবৃন্দ। এদিন ১১০ জন মহিলার হাতে বস্ত্র প্রদান করা হয়। শহর সভাপতি স্বপন ঘোষাল বক্তব্যে বলেন, ‘কেন্দ্রের নরেন্দ্র মোদী নিজে দশ লক্ষ টাকার দামের পোশাক পড়ে দেশকে উলঙ্গ করছেন, আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজে না সেজে ছাত্র-ছাত্রীদের জুতো, পোশাক থেকে শুরু করে বঙ্গবাসী সকলকে নানানভাবে সাজিয়ে তুলেছেন।’হ’
১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩
BREAKING :
মেমারিতে মকর সংক্রান্তি উপলক্ষে দুঃস্থ মানুষদের শাড়ি বিতরণ করা হয়।
-
নতুন গতি - আপডেট : ১৬ জানুয়ারী ২০২৩, সোমবার
- 40
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



























