মেদিনীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সমব্যথী ভারতের ৭১তম সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য শিবির , কম্বল বিতরণ,
নতুন গতি, নিজস্ব প্রতিনিধি ,মেদিনীপুর: মেদিনীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সমব্যথী ভারতের ৭১তম সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য শিবির , কম্বল বিতরণ, ছোটো বাচ্চাদের জামা কাপড় ,বড়োদের প্যান্ট ,মেয়েদের শাড়ি ,বয়স্ক লোকদের ধুতি, পাঞ্জাবী ও
আদিবাসী ছেলে মেয়েদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করল ঝাড়গ্রাম জেলার ‘ধডসা ব্লক’-র ওড়ো গ্রামে! দারিদ্র সীমার নীচে বসবাস কারী বেশিরভাগ মানুষ এই সমস্ত জিনিস পেয়ে খুবই খুশি হয় । সমব্যথীর অন্যতম কর্নধার ফকরুদ্দিন মল্লিক বলেন, “সমব্যথী উদ্যোগে আজকে আমরা পৌঁছে গিয়েছিলাম প্রজাতন্ত্র দিবস পালন করতে ওরো গ্রামে। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সামাজিক বন্ধন গঠনের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস । আনন্দে মন ভোরে গেলো 71 তম প্রজাতন্রে এরম একটি মানব সেবা করতে পেরে। ধন্যবাদ সকলকে যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন । আগামীদিনে চেষ্টা করবো আপনাদের আশীর্বাদ নিয়ে আরো একাধিক কাজ করতে। সকলের ভালো হোক এই কামনা করি। এই রকম এক মোহাম্মদ উদ্দ্যোগ এলাকাবাসীর প্রসংশা কুড়িয়েছে।
১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩
BREAKING :
মেদিনীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সমব্যথী ভারতের ৭১তম সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য শিবির , কম্বল বিতরণ,
-
নতুন গতি - আপডেট : ২৭ জানুয়ারী ২০২০, সোমবার
- 40
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























