১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩

খাবার ডেলিভারি বয় মুসলিম। সেই কারণেই জোমাটোয় দেওয়া খাবারের অর্ডার বাতিল করল গ্রাহক।

নতুন গতি নিউজ ডেস্ক। খাবার ডেলিভারি বয় মুসলিম। সেই কারণেই জোমাটোয় দেওয়া খাবারের অর্ডার বাতিল করে দিলেন জব্বলপুরের অমিত শুক্ল।

অমিতশুক্ল টুইটার হ্যান্ডেলে লেখেন, জোমাটোয় দেওয়া খাবারের অর্ডার বাতিল করে দিলাম। ওরা একজন অ-হিন্দু রাইডারকে পাঠাচ্ছিল। শুধু তাই নয়, ওরা রাইডার বদল করবে না বলে জানিয়েছে। পাশাপাশি, অর্ডার বাতিলের জন্য কোনও টাকা ফেরত দেবে না বলে জানিয়েছে জোমাটো।

জোমাটোর কাস্টমার কেয়ারের সঙ্গে কথাবার্তা উল্লেখ করেছেন অমিত। কাস্টমার কেয়ার থেকে বলা হয়, ফৈয়াজ আপনার অর্ডার নিয়ে বেরিয়েছে। ওকে যেকোনও সময় ফোন করতে পারেন। অমিতের জবাব, এখানেই আমার আপত্তি। আপনারা কি রাইডার বদল করতে পারেন? জোমাটোর তরফে বলা হয়, খাবারের কোনও ধর্ম হয় না।

এদিকে, ওই বাদানুবাদের পর এনিয়ে কোম্পানির অভিমত জানিয়েছেন জোমাটোর প্রধান দিপিন্দার গোয়েল। টুইটারে তিনি লেখেন, ভারতের গ্রাহকদের বৈচিত্র নিয়ে আমরা গর্বিত। আমাদের মূল্যবোধে আঘাত করে এমন ব্যবসা হারাতে হলেও আমাদের কোনও দুঃখ নেই।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

খাবার ডেলিভারি বয় মুসলিম। সেই কারণেই জোমাটোয় দেওয়া খাবারের অর্ডার বাতিল করল গ্রাহক।

আপডেট : ১ অগাস্ট ২০১৯, বৃহস্পতিবার