নিজস্ব প্রতিনিধি, সুতি : ভরা মার্কেটের মধ্যে এটিএমের পাশের একটি ফলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ভস্মীভূত দোকানের যাবতীয় সামগ্রী। পুড়ে খাক ডিপ ফ্রিজ সহ সমস্ত ফার্নিচার এবং ফলমূলও। শনিবার মধ্যরাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার বাসুদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। রাতে ব্যবসা সেরে দোকান লাগিয়ে বাড়ি যাওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ড এবং পুড়ে যাওয়ার ঘটনায় লক্ষাধিক টাকার সবকিছু হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ফলের দোকানদার উত্তম সিংহ। বিষয়টি জানাজানি হতেই রবিবার সকাল থেকেই হইচই সৃষ্টি হয় বাসুদেবপুর বাজারে। জানা গিয়েছে, এদিন মধ্যরাতে বাসুদেবপুর মার্কেটে অবস্থিত চাচন্ড পঞ্চায়েতের পাশেই থাকা ফলের দোকানে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। তারপরেই নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।এদিকে ফলের দোকানে আগুন লাগলেও কোনোরকমে রক্ষা পেয়েছে বাসুদেবপুর কানারা ব্যাংকের একটি এটিএম। পুরো ঘটনার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৮ ভাদ্র ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




























