সেখ সামসুদ্দিন : আন্তর্জাতিক লেভেল ক্রসিং সচেতনতা সপ্তাহ পালন করছে পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশন সেফটি বিভাগ। ‘জীবন সময়ের থেকে দামী’ স্লোগানকে সামনে রেখে এদিন মেমারি বাজার ও জিটিরোড রেলগেট দুইটিতে সচেতনতায় প্রচার করা হয়। পাশাপাশি মানুষের হাতে হ্যান্ডবিল দিয়ে বোঝানো হয় কি করবেন বা কি করবেন না এবং ছোট প্রশ্নের মাধ্যমে ক্যুইজ করা হয় ও সঠিক উত্তরদাতার হাতে একটি করে উপহারস্বরূপ পেন দেওয়া হয়। উপস্থিত ছিলেন হাওড়া ডিভিশনের সিনিয়র সেফটি অফিসার সুমিত কুমার হাজরা, সেফটি কাউন্সিলর, স্টেশন মাস্টার সহ অফিসারবৃন্দ। এ পযর্ন্ত ৩১টি লেভেল ক্রসিংয়ে অনুষ্ঠান করে দশ হাজার মানুষকে সচেতন করা হয় বলে বিভাগীয় সূত্রে জানা যায়।
১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩
BREAKING :
মেমারিতে আন্তর্জাতিক লেভেল ক্রসিং সচেতনতা পালন করছে পূর্ব রেলওয়ে সেফটি বিভাগ
-
নতুন গতি - আপডেট : ১০ জুন ২০২১, বৃহস্পতিবার
- 29
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























