০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৬ ভাদ্র ১৪৩৩

সারের কালোবাজারি রুখতে চাঁচলে আচমকা অভিযান, শোকজ ব্যবসায়ীকে

সফিকুল আলম, নতুন গতি, চাঁচল: আমন ধান রোপণের মরশুমে সারের কালোবাজারি ও কৃত্রিম সংকট রুখতে তৎপর প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে চলা অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার মালদহের চাঁচল শহরে সারের পাইকারি দোকানে আচমকা অভিযান চালাল ব্লক প্রশাসন, কৃষি দপ্তর ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
এদিন পাহাড়পুর ও আদর্শপল্লি এলাকার দুটি পাইকারি সারের দোকানে অভিযান চালিয়ে মজুত সার, স্টক রেজিস্টার এবং নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। বিশেষ নজর দেওয়া হয় ইউরিয়াসহ বিভিন্ন সার কৃষকেরা সরকারি নির্ধারিত দামে পাচ্ছেন কি না, সে বিষয়েও।
অভিযান চলাকালীন আদর্শপল্লির এক সার ব্যবসায়ী স্টক রেজিস্টার দেখাতে না পারায় তাঁকে শোকজ করা হয়েছে। সাত দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কৃষি দপ্তরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে রেজিস্টার দেখাতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
চাঁচল মহকুমা কৃষি অধিকর্তা ভাস্কর দত্ত জানান, এমআরপির মধ্যে ইউরিয়া বিক্রি এবং কৃষকেরা ন্যায্য দামে সার পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতেই অভিযান। কালোবাজারি বা বেআইনি মজুতের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন ভাস্কর দত্ত, চাঁচল ব্লক কৃষি আধিকারিক উত্তরায়ণ দাসগুপ্ত, চাঁচল-১ ব্লকের সংশ্লিষ্ট আধিকারিক পৌষালী চক্রবর্তী-সহ অন্যান্য আধিকারিকরা।
সর্বাধিক পাঠিত

ভারতে থাকা তামিল শরণার্থীদের দেশে ফেরার পথ সহজ করল শ্রীলঙ্কা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সারের কালোবাজারি রুখতে চাঁচলে আচমকা অভিযান, শোকজ ব্যবসায়ীকে

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার