১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৬ ভাদ্র ১৪৩৩

ইনডং মাটিয়ালী গ্রাম পঞ্চায়েতে বোর্ড তৈরি বিজেপির

নতুন গতি প্রতিবেদন, জলপাইগুড়ি: মেটেলি ব্লকের ইনডং মাটিয়ালী গ্রাম পঞ্চায়েতে গেরুয়া শিবিরের বোর্ড গঠন। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়া প্রধান হলেন মেটেলি বাজারের বিজেপির পঞ্চায়েত সদস্যা মহুয়া খালকো।
ঘটনার সূত্রপাত গত ৩১ জুলাই থেকে। তৃণমূলের প্রধান শিবশঙ্কর দাসের পদত্যাগের পর সরকারি নিয়মানুসারে নয়া প্রধান নির্বাচিত করার জন্য সভার ডাক দেওয়া হয়। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৩। প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন ১১ জন। তৃণমূলের ১২ জন সদস্যের অনুপস্থিত থাকায় উপস্থিত ১১ সদস্যের সমর্থনে প্রধান হন মহুয়া খালকো। বিজেপির কৈলাস মাহালি মহুয়া খালকোর নাম প্রধান হিসেবে প্রস্তাব করায় তাতে সমর্থন জানান পূজা মুন্ডা। অন্য নাম না ওঠায় মহুয়া খালকোকে জয়ী ঘোষণা করা হয় মাটিয়ালির বিডিও সুমন্ত ভৌমিকের তরফ থেকে।
কোনওরকম অশান্তি যাতে না হয়, তার জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে। মহুয়া খালকোর নাম প্রধান হিসেবে ঘোষণার পর বিজেপি নেতা-কর্মীরা নাগরাকাটা বিধানসভার বিজেপির বিধায়ক পুনা ভেংরাকে সঙ্গে নিয়ে আবির খেলতে লাগেন। বিজয় মিছিলের পর মহুয়া খালকো জানিয়েছেন, “আগামীদিনে সকলকে সঙ্গে নিয়েই আমি এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করব।

বকেয়া টাকার দাবিতে ঠিকাদারদের বিক্ষোভ, উত্তেজনা মোথাবাড়িতে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ইনডং মাটিয়ালী গ্রাম পঞ্চায়েতে বোর্ড তৈরি বিজেপির

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার