০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩

মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বন্ধ মালদা-নালাগোলা রুট

মালদা: পরিবহণ কর্মীদের মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে নামলেন মালদা-নালাগোলা রুটের বেসরকারি বাসের চালক, খালাসি ও কন্ডাক্টররা। রবিবার সকাল থেকে এই রুটে বেসরকারি বাস চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনকারীদের অভিযোগ, শনিবার পুরাতন মালদার কাদিরপুর এলাকায় কয়েকজন রাস্তা আটকে যানবাহন থেকে চাঁদা তুলছিলেন। বাসকর্মীরাও ২০ টাকা চাঁদা দেন। তবে চাঁদা আদায়ের জেরে রাস্তায় যানজট তৈরি হলে বাস দাঁড়িয়ে যায়। সময়মতো গন্তব্যে পৌঁছতে দেরি হওয়ার কারণ হিসেবে ইউনিয়ন অফিসে দেখানোর জন্য তাঁরা মোবাইলে যানজটের ছবি তুলছিলেন।
অভিযোগ, ছবি তোলার কারণ না বুঝে চাঁদা আদায়কারীরা বাসচালক, খালাসি ও কন্ডাক্টরের উপর চড়াও হয়ে মারধর করেন। ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহণ কর্মীরা।

পাকিস্তানের রেকর্ডের সমকক্ষ জার্মানি: পুরুষদের হকি বিশ্বকাপ বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বন্ধ মালদা-নালাগোলা রুট

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার