২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৩ ভাদ্র ১৪৩৩

বিকশিত ভারত_জী রাম জী প্রকল্পে রাজনগরের প্রতিটি মৌজায় ১০০টি করে গাছের চারা রোপনের লক্ষ্য

খান আরশাদ, বীরভূম:

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে বীরভূমের রাজনগর ব্লকে অনুষ্ঠিত হলো ‘একদিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান’। “বৃক্ষরোপণ, প্রগতির উদযাপন” এবং “আজকের পদক্ষেপ, আগামীর স্বপ্নপূরণ”—এই মূল ভাবনাকে সামনে রেখে কর্মসূচিটি পালিত হয়। প্রকল্পটি ‘বিকশিত ভারত – জী রাম জী’ প্রকল্পের অধীনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং বন দপ্তরের সমন্বয়ে পরিচালিত হচ্ছে।

রাজ্যের মোট ৪০,২১৪টি গ্রাম এই বিশেষ পরিবেশবান্ধব কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত।রাজ্যের প্রতিটি গ্রাম বা মৌজায় গড়ে ১০০টি করে চারাগাছ রোপণের লক্ষ্য রাখা হয়েছে। একদিনেই রাজ্যজুড়ে ৪০.২১ লক্ষেরও বেশি চারাগাছ রোপণের মাধ্যমে সবুজের বিস্তার ঘটানোই এই অভিযানের মূল উদ্দেশ্য। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনগরের কর্মতীর্থ সংলগ্ন স্থানেও এই বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো।

উপস্থিত ছিলেন রাজনগর বন দপ্তরের বিট অফিসার মিঠুন মন্ডল, সমাজকর্মী সুমিত দত্ত, বিপুল নন্দী, মমতা দে, মৃময়ী দে, বুবুন দে, জয়দেব দাস, রাজনগর গ্রাম পঞ্চায়েত কর্মী তারক দে প্রমুখ।

রাজনগর ব্লকের সমস্ত মৌজায় ১০০ টি করে গাছের চারা রোপণ করা হবে বলে জানান এদিনের কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা।

৩৫ বছর পর বিধায়কের পা পড়ল কাঁকসার জামদহে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিকশিত ভারত_জী রাম জী প্রকল্পে রাজনগরের প্রতিটি মৌজায় ১০০টি করে গাছের চারা রোপনের লক্ষ্য

আপডেট : ১৯ অগাস্ট ২০২৬, বুধবার