৩০ মে ২০২৬, শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩০ মে ২০২৬, শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

পরিকে উদ্ধার করে মায়ের হাতে ফিরিয়ে দিল রাজনগর থানার পুলিশ

খান আরশাদ, রাজনগর :-

নিখোঁজ হয়ে যাওয়া এক শিশুকন্যাকে উদ্ধার করে তার মায়ের হাতে ফিরিয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিল রাজনগর থানার পুলিশ।

শনিবার বেলা প্রায় ১১টা নাগাদ রাজনগর চৌরাস্তা মোড়ে দুই থেকে আড়াই বছর বয়সি এক শিশুকন্যাকে একা ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি নজরে আসে সেখানে কর্তব্যরত রাজনগর থানার সিভিক ভলেন্টিয়ারদের। শিশুটির পরিচয় জানার জন্য তাঁরা চেষ্টা করলেও সে স্পষ্টভাবে কিছু বলতে পারেনি।

এরপর আশপাশ এলাকায় খোঁজখবর নেওয়া হলেও শিশুটির মা বা অন্য কোনও অভিভাবকের সন্ধান মেলেনি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সিভিক ভলেন্টিয়াররা রাজনগর থানায় খবর দেন এবং শিশুটিকে থানায় নিয়ে আসা হয়।

থানার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় খোঁজখবর শুরু হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শিশুটির পরিচয় জানার জন্য তথ্য ছড়িয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর থানায় উপস্থিত হন শিশুটির মা। তিনি জানান, সকাল ১০টার পর থেকে তাঁর মেয়ে ইনাত খাতুন (ডাকনাম পরি)-কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেয়েকে না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও কান্নার পরিবেশ তৈরি হয়েছিল।

পরবর্তীতে স্থানীয় সূত্রে খবর পেয়ে তিনি জানতে পারেন যে তাঁর মেয়ে রাজনগর থানায় নিরাপদে রয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর রাজনগর থানার পুলিশ শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেয়।

এই ঘটনায় রাজনগর থানার তৎপরতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারা।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পরিকে উদ্ধার করে মায়ের হাতে ফিরিয়ে দিল রাজনগর থানার পুলিশ

আপডেট : ৩০ মে ২০২৬, শনিবার