০২ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১৫ আশ্বিন ১৪৩৩

বিধায়ক নুর আলমের নেতৃত্বে সামশেরগঞ্জে বিক্ষোভ, ভোটার তালিকায় নাম ফেরানোর দাবি

সামশেরগঞ্জ: সামশেরগঞ্জে ভোটার তালিকায় বৈধ ভোটারদের নাম অবিলম্বে অন্তর্ভুক্ত করা, সমস্ত মহিলাকে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা প্রদান-সহ একাধিক দাবিতে বিক্ষোভ মিছিল করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে সামশেরগঞ্জের ধুলিয়ান থেকে মিছিল শুরু হয়। জাতীয় পতাকা হাতে পায়ে হেঁটে পুরাতন ডাকবাংলা পর্যন্ত মিছিল পরিক্রমা করে।
মিছিলের নেতৃত্ব দেন সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম। মিছিলে ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান আনোয়ার সাদাত-সহ অন্যান্য নেতা-কর্মীরা। মিছিল ঘিরে ধুলিয়ান থেকে ডাকবাংলা যাওয়ার রাস্তা দফায় দফায় স্লোগানে সরগরম হয়ে ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ, SIR-এর কারণে ভোটার তালিকা থেকে বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। এর ফলে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে অনেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। অবিলম্বে তাঁদের নাম ভোটার তালিকায় যুক্ত করার দাবি জানানো হয়। পাশাপাশি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তোলা হয়। মিছিল শেষে পুরাতন ডাকবাংলায় বিক্ষোভ সভা হয়। পরে বিধায়ক নুর আলমের নেতৃত্বে প্রতিনিধি দল বিডিও অফিসে গিয়ে দাবিসংবলিত ডেপুটেশন জমা দেয়। অন্নপূর্ণা যোজনার আওতায় সমস্ত মহিলাকে আর্থিক সহায়তা প্রদান এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিও জানানো হয়।

সিঙ্গুরে প্রাক্তন বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীলের ‘মোহর’-এ ইডি, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিধায়ক নুর আলমের নেতৃত্বে সামশেরগঞ্জে বিক্ষোভ, ভোটার তালিকায় নাম ফেরানোর দাবি

আপডেট : ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার