০৩ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ আশ্বিন ১৪৩৩
০৩ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, ৪ গরু-সহ গ্রেফতার ১

অসিম আক্রাম, জঙ্গিপুর: বাংলাদেশে পাচারের আগেই চারটি গরু-সহ এক যুবককে গ্রেফতার করল সুতি থানার পুলিশ। বুধবার রাতে আহিরণ ১২০ ঘাট এলাকা থেকে সুভজিত ঘোষ (২০) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার লালখানদিয়ার এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আহিরণ ১২০ ঘাট এলাকায় অভিযান চালায় সুতি থানার পুলিশ। সেখানেই চারটি গরু-সহ সুভজিত ঘোষকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, গরুগুলিকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।ঘটনার পর গরুগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার ধৃত সুভজিত ঘোষকে আদালতে পেশ করা হয় সুতি থানার পুলিশের পক্ষ থেকে। ঘটনায় পাচারচক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশে পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, ৪ গরু-সহ গ্রেফতার ১

আপডেট : ২ অক্টোবর ২০২৬, শুক্রবার