৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১৪ ভাদ্র ১৪৩৩
৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১৪ ভাদ্র ১৪৩৩

গলসিতে সম্প্রীতির বার্তা, স্টার ক্লাবের খুঁটিপুজোয় হিন্দু-মুসলিম একসঙ্গে

আজিজুর রহমান, গলসি: ধর্মের বিভেদ নয়, সম্প্রীতি ও মিলনের বার্তা দিয়েই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল গলসি চৌমাথার স্টার ক্লাব। শুক্রবার সাড়ম্বরে অনুষ্ঠিত হল ক্লাবের দুর্গাপুজোর খুঁটিপুজো। ১৯৯৩ সালে শুরু হওয়া এই পুজো এবার ৩৪তম বর্ষে পা দিল।
দুর্গাপুজোর বিভিন্ন আয়োজনে ক্লাবের হিন্দু ও মুসলিম সদস্যরা প্রতিবছরই একসঙ্গে দায়িত্ব পালন করেন। মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে পুজোর আয়োজন ও বিসর্জন—প্রতিটি ক্ষেত্রেই তাঁদের যৌথ অংশগ্রহণ নজর কাড়ে। ফলে স্টার ক্লাবের পুজো শুধু উৎসবের আয়োজন নয়, এলাকার সম্প্রীতিরও অন্যতম নজির হয়ে উঠেছে।
এদিন খুঁটিপুজোর পাশাপাশি ক্লাব প্রাঙ্গণে রাখি উৎসবও পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি থানার সাব-ইন্সপেক্টর জয়দেব দে, গলসি গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল রুইদাস, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ক্লাবের সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। খুঁটিপুজোকে ঘিরে গলসি চৌমাথায় তৈরি হয় উৎসবের আবহ।
সর্বাধিক পাঠিত

“প্রে ফর নেপাল” চুঁচুড়ায় মানবতার বার্তা নারী শক্তি’র

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গলসিতে সম্প্রীতির বার্তা, স্টার ক্লাবের খুঁটিপুজোয় হিন্দু-মুসলিম একসঙ্গে

আপডেট : ৩১ অগাস্ট ২০২৬, সোমবার