২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২ শ্রাবণ ১৪৩৩
২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২ শ্রাবণ ১৪৩৩

“পুলিশ ছাড়া ঘুরতে দম লাগে” জাহাঙ্গিরকে খোঁচা দিলীপের

আনজুম মুনীর, কলকাতা: বৃহস্পতিবার দেখা গেল ফলতার অধিকাংশ বুথে নেই তৃণমূলের এজেন্টও। এদিকে স্বাভাবিকভাবেই খোশমেজাজে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তিনি জানেন, জয় নিশ্চিত। ফলে চিন্তার লেশমাত্র নেই তাঁর চেহারায়। ভোটের সকালে ফলতা থেকে জাহাঙ্গির খানের এই সরে আসা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, “অনেক শুনেছিলাম, ধুরন্ধর নাকি! সে কোথায় গেল? পুলিশ ছাড়া লড়তে ক্ষমতা লাগে।” সঙ্গে যোগ করেন “পুলিশ ছাড়া ঘুরতে দম লাগে।”

প্রসঙ্গত, গত এপ্রিলে বাংলায় বিধানসভা নির্বাচন হয়েছে। সেই সময় দেখা গিয়েছে বহু বুথে বিরোধীদের এজেন্ট নেই। অভিযোগ উঠেছিল, শাসকদলের কর্মী-সমর্থকরা তাঁদের বসতে দেয়নি। তারপর পেরিয়েছে প্রায় ১ মাস। এখন রাজ্যের শাসনভার বিজেপির হাতে। এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবার পুনর্নির্বাচন হচ্ছে ফলতা আসনে। এদিনের ছবিটা একেবারে উলটো।

দেখা যাচ্ছে, ২৮৫ টি বুথের সব জায়গায় বিজেপির এজেন্ট রয়েছে। তবে অধিকাংশ জায়গাই তৃণমূলের এজেন্ট নেই। এদিকে সকাল থেকেই খোশমেজাজে বিজেপির প্রার্থী। ঘুগনি-মুড়ি খেয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন দেবাংশু পাণ্ডা। এদিকে উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন স্থানীয়রা। কারও চোখে-মুখে কোনও শঙ্কার ছাপ নেই।

সর্বাধিক পাঠিত

বীরভূমে অবৈধ ৩২টিরও বেশি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেপ্তার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“পুলিশ ছাড়া ঘুরতে দম লাগে” জাহাঙ্গিরকে খোঁচা দিলীপের

আপডেট : ২১ মে ২০২৬, বৃহস্পতিবার