২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩

সম কাজে সম বেতনের দাবিতে কর্মবিরতির ডাক স্বাস্থ্যকর্মীদের

হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যজুড়ে এনএইচএম স্বাস্থ্যকর্মীরা সম কাজে সম বেতনের দাবিতে রাজ্যজুড়ে ৩২ হাজার কর্মী কর্ম বিরতির ডাক এবং প্রতিটি ব্লক হাসপাতালে তারা ডেপুটেশনে শামিল হলো। মূলত তাদের দাবি অভিজ্ঞতা ভাতা এবং সমস্ত এনএইচএম কর্মীদের জন্য ইপিএফ চালুর দাবিতে বুধবার থেকে কর্মবিরতির ডাক দিলেন চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা।

বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর কুলতলীর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ব্লক মেডিকেল অফিসার কাছে স্মারক লিপি জমা দেন। যতক্ষণ না তাদের দাবি পূরণ না পূরন হবে আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দিয়েছেন তারা।
চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের দাবি, স্বাস্থ্য দফতরে রাজ্য জুড়ে প্রায় ৩২ হাজার কর্মী বিভিন্ন প্রকল্পে কাজ করছেন। তাঁদের মধ্যে রয়েছেন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, কমিউনিটি হেলথ অফিসার, স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, অ্যাকাউন্টস ম্যানেজার, ডেটা ম্যানেজার, পাবলিক হেলথ ম্যানেজার, বিএপিসি (আশা সমন্বয়কারী), ফার্মাসিস্ট-সহ বিভিন্ন কর্মীরা।

আন্দোলনকারীদের দাবি, জেলায় প্রায় ১৫০০ চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী রয়েছেন। দীর্ঘদিন ধরে স্থায়ী কর্মীদের সমতুল্য দায়িত্ব পালন করলেও বেতন ও অন্য সুযোগ-সুবিধা থেকে তাঁরা বঞ্চিত। কেউ কেউ ১৫ বছর ধরেও কাজ করছেন। কোভিড অতিমারির সময় ঝুঁকি নিয়েও কাজ করেছেন তাঁরা। অথচ বেতন কাঠামোয় সংশোধন হয়নি। চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী বিকাশ সোনকার বলেন, “সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমানেও বিভিন্ন ক্ষেত্রে কর্মরত চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা বুধবার কর্মবিরতি করবেন।” কর্মসূচির জেরে জেলায় স্বাস্থ্য পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে জেলা স্বাস্থ্য দফতরের পাওয়া যায়নি। কোনও প্রতিক্রিয়া

তৃণমূলের আমলে পাশ হওয়া নির্মীয়মাণ বাণিজ্যিক ইমারত তৈরি আপাতত বন্ধ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সম কাজে সম বেতনের দাবিতে কর্মবিরতির ডাক স্বাস্থ্যকর্মীদের

আপডেট : ২৬ জুন ২০২৬, শুক্রবার