মহেশতলা: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাটানগর বাটা মোড় এলাকায় সরকারি রাস্তার উপর বিশাল প্যান্ডেল করে তিন দিনের মার্কেট চালানোর অভিযোগ ঘিরে উঠছে প্রশ্ন। বাটা মোড় সংলগ্ন বজবজ ট্রাঙ্ক রোডটি অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই রাস্তা দিয়ে বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। অভিযোগ, সেই মূল রাস্তার উপর প্রায় ৩০ ফুট চওড়া ও ৬০ ফুট লম্বা জায়গা জুড়ে প্যান্ডেল তৈরি করে চলছে পূজার মার্কেট। প্যান্ডেল তৈরির জন্য সরকারি রাস্তা খোঁড়া হয়েছে বলেও অভিযোগ। গত সপ্তাহে মার্কেট শেষ হওয়ার পরও প্যান্ডেলটি পুরোপুরি খুলে ফেলা হয়নি। এরপর সোমবার সন্ধ্যা থেকে ফের শুরু হয়েছে তিন দিনের মার্কেট। ব্যস্ত রাস্তার উপর এভাবে অস্থায়ী বাজার বসায় যান চলাচলে বিঘ্ন এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রশ্ন উঠছে—সরকারি রাস্তার উপর এত বড় প্যান্ডেল তৈরি করে ব্যবসার অনুমতি দিল কে? রাস্তা খোঁড়ার অনুমতি আদৌ নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে প্রশাসনের বারবার উদ্যোগের মধ্যেও বাটানগরের ব্যস্ত এলাকায় এমন পরিস্থিতি কীভাবে তৈরি হল, তা নিয়েই এখন প্রশ্ন। দুর্ঘটনা ঘটলে দায় নেবে কে, উঠছে সেই প্রশ্নও।
০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩
BREAKING :
মহেশতলায় সরকারি রাস্তায় প্যান্ডেল, মার্কেট ঘিরে প্রশ্ন
-
নতুন গতি - আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার
- 13
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
























