০৫ অগাস্ট ২০২৬, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩৩
০৫ অগাস্ট ২০২৬, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩৩

ঘটে যেতে পারত মারাত্মক দুর্ঘটনা বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গেল বর্ধমান হাওড়া লোকাল

নিজস্ব সংবাদদাতা : ঘটে যেতে পারত মারাত্মক দুর্ঘটনা। বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গেল বর্ধমান হাওড়া লোকাল (Bardhaman-Howrah Local Train) ট্রেন। জানা গিয়েছে, সোমবার সকাল ১০টা ০৫ মিনিটে বর্ধমান হাওড়া লোকাল ট্রেনটি কারশেড থেকে প্ল্যাটফর্মের (Platform) দিকে যায়। ঠিক সেই সময় ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। কার্যত পাশের লাইনের উপর পড়ে যায় সেই কামরাটি। তবে সেই সময় ট্রেন কোনও যাত্রী না থাকায় কোনও প্রাণহানীর ঘটনা ঘটেনি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেল কর্মী ও আধিকারিকরা।লাইনচ্যুত হয়ে যাওয়া কামরাটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে সপ্তাহের প্রথম দিন এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল বর্ধমান হাওড়া কর্ড ও মেইন লাইনের ট্রেন চলাচল। তবে, কী কারণে এই ধরনের ঘটনা ঘটল তা জানা যায়নি।ট্রেনে কোন যাত্রী না থাকায় কোন প্রাণহানি হয় নি।দুর্ঘটনার পরই রেল কর্মী ও আধিকারিক ছুটে যান। স্বাভাবিক ভাবেই রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রেল কর্তৃপক্ষ।বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইন থেকে পড়ে গেল ট্রেনের কামরা। সোমবার সকাল ১০-০৫ মিনিটের বর্ধমান হাওড়া লোকাল ট্রেনটি ইয়ার্ড থেকে প্লাটফর্মে যাওয়ার সময় লোকাল ট্রেনের একটি কামরা লাইন থেকে পড়ে গিয়ে কার্যত উল্টে যায়।

সর্বাধিক পাঠিত

রুম্পা-মৃত্যুর প্রতিবাদে দুবরাজপুরে আশা কর্মীদের বিক্ষোভ, বিধায়কের নিঃশর্ত ক্ষমার দাবিতে স্মারকলিপি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ঘটে যেতে পারত মারাত্মক দুর্ঘটনা বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গেল বর্ধমান হাওড়া লোকাল

আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার