০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩
০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩

তৃণমূলের অত্যাচার থেকে মুক্ত হয়ে আনন্দে মাথা কামালেন ৫ বিজেপি কর্মী

মেদিনীপুর: রাজনীতিতে এমনও হয়। এই মুহূর্তে বাংলা রাজনীতির পালা বদলের পরে অনেক নতুন নতুন ঘটনা ঘটছে। তেমনই একটি ঘটনা ঘটেছে মেদিনীপুর এগরায়। দেখা গেল, মহাদেবের কাছে করা পুরনো মানত পূরণ করতে গণমুণ্ডন! একসঙ্গে মাথা নেড়া করলেন ৫ বিজেপি কর্মী। সোমবার দুপুরে এগরা ১ ব্লকের সাহাড়া অঞ্চলের শিপুর বাজারের বিখ্যাত কেশবেশ্বর জিউ শিবের মন্দিরে এই ‘গণমুণ্ডন’ কর্মসূচি হয়। মাথা মুড়িয়ে তাঁরা মন্দিরে গিয়ে পুজোও দেন। ​এই ঘটনা ঘিরে এলাকায় শোরগোল পড়ে যায়। অনেকে কৌতূহলবশত তাঁদের দেখতে যান। নেড়া হওয়া বিজেপি কর্মীদের দাবি, বিগত তৃণমূল সরকারের আমলে তাঁদের উপর রাজনৈতিক প্রতিহিংসাবশত একাধিক মিথ্যে মামলা চাপানো হয়েছিল। সেই চরম হেনস্থা ও কঠিন সময়ে তাঁরা কেশবেশ্বর জিউ শিবের মন্দিরে এসে মানত করেছিলেন, রাজ্যে যেদিন তৃণমূল সরকারের পতন ঘটবে এবং বিজেপি সরকার গঠন করবে, সেদিন তাঁরা মহাদেবের চরণে নিজেদের মাথার চুল উৎসর্গ করবেন।

​সেই মানত অনুযায়ী, সোমবার দুপুরে সাহাড়া অঞ্চলের শিপুর বাজারে জড়ো হন বিজেপি কর্মীরা। এরপর কেশবেশ্বর জিউ মন্দিরে পুজো দিয়ে একযোগে ৫ জন কর্মী ও নেতা মস্তক মুণ্ডন করেন। এলাকাবাসীর মত, রাজ্যে ক্ষমতা বদলের পর এধরনের অভিনব উদযাপন এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। ​এই কর্মসূচি প্রসঙ্গে এক বিজেপি কর্মী জানান, ‘‘তৃণমূল জমানায় দিনের পর দিন আমাদের উপর যে অত্যাচার আর মিথ্যে মামলার বোঝা চাপানো হয়েছিল, আজ তা থেকে মুক্তি মিলেছে। রাজ্যে সুশাসন এসেছে। আমরা মহাদেবের কাছে যে মানত করেছিলাম, আজ তা ভক্তিভরে পূরণ করলাম।”

জামালদহ বাজারে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল করল এসইউসিআই (কমিউনিস্ট)

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূলের অত্যাচার থেকে মুক্ত হয়ে আনন্দে মাথা কামালেন ৫ বিজেপি কর্মী

আপডেট : ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার