০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২৪ আষাঢ় ১৪৩৩

হাওড়ার জগৎবল্লভপুরে বারুইপুরের নৃশংস ঘটনার প্রতিবাদে মোমবাতি ও মৌন মিছিল

ইলিয়াস মল্লিক, হাওড়া: বারুইপুরের নক্কারজনক ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার জগৎবল্লভপুরে এলাকার বিভিন্ন যুবক-যুবতী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে মোমবাতি মিছিল ও মৌন মিছিলের আয়োজন করেন।

প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে জ্বালানো মোমবাতি নিয়ে নীরবে পদযাত্রা করেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা। উপস্থিত সকলেই নিহতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শোকপ্রকাশ করেন এবং সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রতিবাদকারীদের বক্তব্য, এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে আইন প্রয়োগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিবাদ অত্যন্ত জরুরি।

পর্ণশ্রীর পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হাওড়ার জগৎবল্লভপুরে বারুইপুরের নৃশংস ঘটনার প্রতিবাদে মোমবাতি ও মৌন মিছিল

আপডেট : ৮ জুলাই ২০২৬, বুধবার