০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩
০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩

জনগণের জ্বলন্ত দাবি নিয়ে পথে সিপিএম, উত্তাল চন্দ্রকোনা রোড

ঘাটাল: রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম, ১০০ দিনের কাজের বকেয়া মেটানো ও তা পুনরায় চালু করা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হলো বামেরা। সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা এই পরিস্থিতিকে হাতিয়ার করে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেয় সিপিআই(এম)। দলীয় কর্মী-সমর্থকদের স্লোগানে আজ উত্তাল হয়ে ওঠে গোটা শহর।

এদিনের মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ছিল চোখে পড়ার মতো। সিপিএম নেতৃত্বের অভিযোগ, রান্নার গ্যাসের দাম গরিব ও মধ্যবিত্তের নাগালের বাইরে। অন্যদিকে, গ্রামীণ অর্থনীতির অন্যতম স্তম্ভ ‘১০০ দিনের কাজ’ বন্ধ থাকায় এবং চাল, ডাল, তেলের মতো নিত্যপণ্যের বাজার আগুন হওয়ায় সাধারণ মানুষের পকেট শূন্য হচ্ছে। বিক্ষোভ সমাবেশ থেকে বাম নেতা সনৎ চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে এই জনবিরোধী নীতি পরিবর্তন ও দাবিদাওয়া পূরণ না হলে আগামী দিনে আরও তীব্র ও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বামেরা।

জামালদহ বাজারে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল করল এসইউসিআই (কমিউনিস্ট)

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জনগণের জ্বলন্ত দাবি নিয়ে পথে সিপিএম, উত্তাল চন্দ্রকোনা রোড

আপডেট : ৩ জুলাই ২০২৬, শুক্রবার