নিজস্ব সংবাদদাতা,নতুন গতি : মেমারি ২০ আগস্ট, করমন্ডল ইন্টারন্যাশানাল লিমিটেড ও বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সৃষ্টি লজ্-এ ২৫০ জন চাষীদের নিয়ে কীটনাশক ঔষধ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করো মন্ডলের সিনিয়র জোনাল ম্যানেজার অংশু কুমার উপস্থিত সকল চাষীদের সামনে কীটনাশক ঔষধ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরো বলেন, আজকের আলোচনা সভার মূল উদ্দেশ্য হলো কোম্পানীর নতুন প্রোডাক্ট গুলির কার্যকারিতা চাষিদের ভালো করে বোঝানো। আলোচনা প্রসঙ্গে তিনি কমবেশী ৫/৬ টি নতুন প্রোডাক্টের নাম উল্লেখ করেন। এই নতুন প্রোডাক্ট গুলির মধ্যে গাছের গোড়া পচা রোগ দমন করা, ধসা রোগ আটকানো, বাদামী শোষক পোকা আটকানো প্রভৃতি আছে। তিনি জানান, আজকের আলোচিত নতুন প্রোডাক্ট গুলির সম্বন্ধে চাষীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পায়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অরিন্দম নাথ, শুভেন্দু ব্যানার্জী, তপন কুমার গণ, সুজিত নন্দী প্রমুখ।
০৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২০ আশ্বিন ১৪৩৩
BREAKING :
কৃষি আলোচনা সভা
-
নতুন গতি - আপডেট : ২১ অগাস্ট ২০২৬, শুক্রবার
- 106
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















