মতিয়ার রহমান, উলুবেড়িয়া: গত ১৮ই জুন রাতে বাগনানের সন্তোষপুর পাইকপাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় বিজেপি নেতাদের উপর চড়াও হয় এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। আশপাশের লোকজন ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে প্রথমে বাগনান হাসপাতাল পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই প্রশান্ত দের মৃত্যু হয়।
এই ঘটনার তদন্ত করছে সিআইডি, মোট অভিযুক্ত ৫১ জনের মধ্যে ১০ জনকে গ্ৰেপ্তার করছে পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং বাকী আসামীদের গ্রেফতার করে আইনত ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক অমিত সামন্ত, বিধায়ক চিরন বেরা প্রমুখ।
নতুন গতি 

















