সাংবাদাতা : বঙ্গীয় সংখ্যা লঘু পরিষদ আয়োজিত “সামাজিক সচেতনতা ও সাংবিধানিক সুরক্ষা”আলোচনা চক্র, ১লা আগস্ট,ঘুটিয়ারী শরীফের রোজ হেভেন স্কুলে মাও: মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিভিন্ন! জায়গা থেকে আগত গুণী ও বিদ্বজ্জন দের উপস্থিতিতে মঞ্চ আলোকিত হয়ে ওঠে। প্রারম্ভিক ভাষনে সাধারণ সম্পাদক প্রফেসর ড: জাহান আলী পুরকাইত বর্তমান সময়ে আমাদের কি করনীয়, তার উপর বিস্তারিত পর্যালোচনা করেন।কার্যকরী সভাপতি শিক্ষক আব্দুর রউফ সঙ্কটময় প্রেক্ষিতে সংখ্যালঘু সম্প্রদায় ভুক্তদের (মুসলিম /দলিত /খ্রিস্টান /আদিবাসী) এখন খুব সতর্কতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনরকম প্ররোচনায় পা দেওয়া যাবে না,এবং অস্তিত্ব রক্ষার জন্য শিক্ষাকে বাধ্যতামূলক ভাবে হাতিয়ার হিসেবে গ্রহণ করতে হবে। বিশিষ্ট সমাজসেবী ও এই সংগঠনের চীফ পেট্রন মাওলানা আনোয়ার হোসেন কাসেমী রাজ্যের পালাবদলের পরে পরিস্থিতি জটিল হয়েছে,তাই ধৈর্য ও সহিষ্ণুতার পথ বেছে নিতে হবে। আইনজীবী বর্ষিয়ান শিশু একাডেমি কর্নধার মুন্সি আবুল কাশেম বলেন -অহেতুক গোড়ামি,ধর্মান্ধতা বর্জন করে পরিস্থিতির বিচারে সিদ্ধান্ত নিতে হবে। প্রাক্তন প্র:শি: আব্দুর রশিদ বলেন এই মুহূর্তে প্রকৃতপক্ষে হাদিস কুরানকে আমাদের পথনির্দেশনা রুপে আত্মস্থ করতে হবে। প্রাক্তন শিক্ষা ডাইরেক্টর নজরুল হক সিপাই বিভিন্ন তথ্য ও উদাহরণ সহ বর্তমান রাজ্য তথা দেশের সামগ্রিক চিত্রের উপর আলোকপাত করেন।আজকের সভার আয়োজক মঞ্জু ম্যাডাম নির্দিষ্ট কিছু সমস্যার উল্লেখ করে কিভাবে তার সমাধান করা যায় এবিষয়ে বিশ্লেষণ করেন।সমাজকর্মী হোসেন গাজী সামগ্রিক পরিস্থিতির উপর স্পষ্ট ভাষায় মতামত জানান।ফাদার গোমস, এবং হিন্দু মুসলিম শিখ ইসায়ী দলিত আদিবাসী সকল কে এক প্লাটফর্মে এনে সাংস্কৃতিক ঐক্যের মাধ্যমে একতাবদ্ধ হতে হবে। বিশপ শ্যামল ঘড়ুই বিভিন্ন জায়গায় গীর্জা আক্রমণ সহ সকল সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর বৈষম্য ও অত্যাচার হচ্ছে।
সমবেত সুধীমন্ডলীদের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, প্র:শি: ইউসুফ মল্লিক, ড: সাবিনা ইয়াসমিন,মাও: নুরুল ইসলাম, সংগঠন কর্মী রেজাউল,সংগঠন মনস্কা ছাত্রী মারিয়া,হাইস্কুল শিক্ষক মীর আব্দুল্লা,লড়াকু নেত্রী বিলকিস বেগম, প্রভাতি মন্ডল প্রমুখ। ভাব গম্ভীর পরিবেশে এই মহতী সভার সভাপতি মহাশয় উপস্থিত সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
০৩ অগাস্ট ২০২৬, সোমবার, ১৮ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ আয়োজিত “সামাজিক সচেতনতা ও সাংবিধানিক সুরক্ষা”আলোচনা চক্র।
-
নতুন গতি - আপডেট : ৩ অগাস্ট ২০২৬, সোমবার
- 4
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
















