নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ও পাঁশকুড়ার ফুল চাষের আন্তর্জাতিক খ্যাতি থাকা সত্ত্বেও এতদিন আধুনিক ফ্লাওয়ার হাব বা সংরক্ষণের পরিকাঠামো ছিলনা। এর ফলে চাষীদের ফুল চাষে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছিল। প্রতিদিন অনেক ফুল নষ্ট হতো। অবশেষে চাষীদের সেই দুঃখ দূর করতে এগিয়ে এলো রাজ্য সরকার। স্থানীয় চাষী ও ব্যবসায়ীদের দীর্ঘজীনের দাবি মেনে কোলাঘাটে একটি বিশ্বমানের ফুলের হাব এবং ক্লাস্টার তৈরির জন্য রাজ্য সরকার ১০ কোটি টাকা বরাদ্দ করেছে।
এখানকার ফুলের বাজার থেকে প্রতিদিন ফুল পাড়ি দিচ্ছে দেশ ও বিদেশের বাজারে। তারপরেও এই এলাকা চাষী ও ব্যবসায়ীদের ফুল নিয়ে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে দীর্ঘদিন ধরে। সেদিকে লক্ষ্য রেখে অত্যাধুনিক মানের ফুলের হাব ও ক্লাস্টার তৈরীর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই খবরে খুশির হাওয়া এলাকার ফুল চাষীদের।
এই ফুলের হাব ও ক্লাস্টারে থাকবে গ্রেডিং ,প্যাকিং ও কোল্ড স্টোরেজের সুবিধা। আন্তর্জাতিক মানের প্যাকেজিং সুবিধা যা ফুলকে দীর্ঘদিন তাজা রাখবে। ফুলের সংরক্ষণের জন্য অত্যাধুনিক হিমঘর থাকবে যাতে উদ্বৃত্ত ফুল নষ্ট না হয়। সামগ্রিকভাবে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার ১০ কোটি টাকা বরাদ্দ করেছে।
ফুল চাষিও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক বলেছেন, ফুল চাষী ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল ফুল চাষ সংশ্লিষ্ট অবিভক্ত জেলার একটি ফুলের হাব গড়ে তোলা হোক। রাজ্যের নবগঠিত সরকার সেই দাবিকে মান্যতা দিয়ে কোলাঘাটে সেই হাব গড়ে তোলার ঘোষণা দিয়েছে। ব্যবসায়ীদের মতে, এই হাব চালু হলে ফুলের অপচয় যেমন কমবে,তেমনি ফুলের আন্তর্জাতিক রপ্তানির পথ আরো সুগম হবে।
নতুন গতি 


























