০৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২১ ভাদ্র ১৪৩৩

নজরুল স্মরণ

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি : মুরারই, বীরভূম। নজরুল ইসলাম অর্ধশত প্রয়াণ বর্ষ স্মরণ কমিটি আয়োজিত‌ কাজী নজরুল ইসলামের ৫০ তম প্রয়াণ বর্ষ স্মরণে একটি মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হলো মুরারই ১ নং ব্লক কমিউনিটি হলে।৬ ই সেপ্টেম্বর বিকেল তিনটায় কবির প্রতি মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঝড় পত্রিকার সম্পাদক কৌশিক চ্যাটার্জি। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মোহিনী মোহন কুন্ডু। কবিতায় অংশ গ্রহণ করেন বিশিষ্ট কবি নাসির ওয়াদেন, সাগর দাস,সুহানা খাতুন , জিন্নাত আলী প্রমুখ। শ্রদ্ধাভাজন শিক্ষক বাঞ্ছারাম মাল, মতিয়ার রহমান প্রমুখদের উপদেষ্টা এবং আবুল কালাম আজাদ ও শান্তনু দাশকে যথাক্রমে সম্পাদক ও সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছিল গত ২০২৫ সালে।সেমিম আখতার, মিঠু রবিদাস , নেজাম উদ্দিন, হাবিবুর রহমান চঞ্চল,তামাল কোনাই,ত্রিভূবন দাস প্রমুখদের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টায় মুরারই বিধানসভা এলাকায় নজরুল চর্চা গড়ে তোলার লক্ষ্যে ছোট ছোট সভা অনুষ্ঠিত হয়।তার সমাপ্তি ঘটে একবছর পর আজকের এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জিন্নাতয়ারা,সৌরীশ কুন্ডু, পার্থ বন্ধু ঘোষ,নিরূপমা রায়চৌধুরী প্রমুখ। কাজী নজরুল ইসলামের বর্ণময় জীবন নিয়ে আলোচনা করেন মুরারই কবি নজরুল কলেজের ইতিহাস শিক্ষক অধ্যাপক ডঃ অনির্বাণ জ্যোতি সিনহা, গল্পকার দোস্ত মহম্মদ এবং কৌশিক চ্যাটার্জি। তাঁর বক্তব্যে তিনি বলেন এই সঙ্কটের মুখে নজরুল চর্চা কেন প্রয়োজন তার বিশদ ব্যাখ্যা দেন। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বীরভূম প্রান্তিক পত্রিকার সাধারণ সম্পাদক সুনীল সাগর দত্ত, রাজগাও গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা হাসিনাতুল ফেরদৌস,রবীন্দ্র নজরুল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবু তাহের সেখ, নজরুল কলেজের পক্ষে শাহিনা বেগম, গল্পকার ধ্বজাধারী দত্ত প্রমুখ।সভায় উপস্থিত ছিলেন বহু নজরুল অনুরাগী স্বনামধন্য গুণীজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্মরণ কমিটির প্রধান উপদেষ্টা মতিয়ার রহমান।

দলীপ ট্রফির ফাইনাল রবিবার, ১০০তম প্রথম-শ্রেণির ম্যাচ পূর্ণ করার সময় শামীকে অভিনন্দন জানাবে সিএবি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নজরুল স্মরণ

আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার