হাওড়া: লিলুয়া স্টেশনে লিফটের মধ্যে আটকে পড়লেন ৯ জন যাত্রী। শনিবার স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি থাকা লিফটে যাত্রীরা নিচের দিকে নামার সময় আচমকাই সেটি বন্ধ হয়ে যায়। ফলে বেশ কিছুক্ষণ লিফটের ভিতরেই আটকে থাকেন তাঁরা।
আটকে পড়া যাত্রীদের মধ্যে দু’জন প্রবীণ এবং এক জন শিশু ছিল বলে জানা গিয়েছে। লিফট বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বেলুড় জিআরপির আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখে লিফটের দরজা ভেঙে একে একে ৯ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।
রেল পুলিশের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। তবে ব্যস্ত স্টেশনে যাত্রী নিয়ে লিফট বিকল হয়ে যাওয়ায় সাময়িক আতঙ্ক ছড়ায়।
জিআরপির আধিকারিকরা ও রেল পুলিশকর্মীরা।
নতুন গতি 



























