০৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২১ ভাদ্র ১৪৩৩

রাম মন্দিরের জমি ঘিরে শিলিগুড়িতে উত্তেজনা, হামলা-ভাঙচুরের অভিযোগ

শিলিগুড়ি, ৫ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল শিলিগুড়ির মেডিকেল মোড় সংলগ্ন মিনি মার্কেট এলাকায়। শুক্রবার রাম মন্দির নির্মাণের জন্য নির্ধারিত জমিতে মন্দির স্থাপনের উদ্যোগকে কেন্দ্র করে হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই জমি নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁদের বিরোধ চলছে। স্থানীয়দের দাবি, জমিটি রাম মন্দির নির্মাণের জন্য নির্ধারিত ছিল। শুক্রবার সেখানে মন্দির স্থাপনের উদ্যোগ নিতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁদের আরও অভিযোগ, হামলার পাশাপাশি আশপাশের কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয়।
স্থানীয়দের দাবি, জমি নিয়ে এর আগেও মেডিকেল ফাঁড়িতে একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল। জমিটির কেনাবেচার চেষ্টাও হয়েছে বলে অভিযোগ তাঁদের। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের কাছে বৈধ নথি চাওয়া হলেও তা দেখানো হয়নি বলে দাবি স্থানীয়দের।
এলাকাবাসীর একাংশের আরও অভিযোগ, জমি খালি করার জন্য প্রশাসনের তরফে চাপ দেওয়া হচ্ছে এবং অভিযুক্তদের সঙ্গে প্রশাসনের যোগসাজশ রয়েছে। তবে এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
জমির মালিকানা ও নথিপত্র খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা এবং হামলা-ভাঙচুরের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দোকানের আড়ালে মাদকের কারবার, দুবরাজপুরে গ্রেপ্তার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাম মন্দিরের জমি ঘিরে শিলিগুড়িতে উত্তেজনা, হামলা-ভাঙচুরের অভিযোগ

আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার