১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩

“প্রত্যেক জেন জ়িকে রাষ্ট্রবাদী হতে হবে” স্কুলের অনুষ্ঠানে বার্তা নিশীথের

দিনহাটা: “প্রত্যেক জেন জ়িকে রাষ্ট্রবাদী হতে হবে” রবিবার দিনহাটার একটি সরকারি স্কুলের নবীনবরণ অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামানিক। তাঁর মতে, সকল জেন জ়ি যদি রাষ্ট্রবাদী হন, তাহলে সেই জেন জ়ি গোটা ভারতবর্ষ ও পৃথিবীর মানুষের ভালোবাসা পাবেন। শুধু তাই নয়, অনুষ্ঠান থেকে তিনি কটাক্ষ করেন ককরোচ জনতা পার্টিকেও। তিনি দাবি করেন, তারা গোটা বিশ্বের নজরে ঘৃণার পাত্র হয়ে উঠেছে।
নিশীথ প্রামানিক বলেছেন, “অনেকেই নিজেরদেরকে জেন জ়ি বলে পরিচয় দিতে ভালবাসে। ব্যক্তিগত ভাবে আমি নিজেও জেন জ়িদের খুব ভালবাসি এবং পছন্দ করি। কিন্তু মনে রাখবে প্রত্যেক জেন জ়িকে রাষ্ট্রবাদী হতে হবে, তবেই সেই জেন জ়িকে সারা ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ ভালবাসবেন।”
আরশোলাদের কটাক্ষ করে তাঁর বক্তব্য, “বর্তমানে কিছু নবীন প্রজন্ম আছে, তারা নিজেদেরকে ককরোচ বা আরশোলা বলে দাবি করছে। আর তার ফলে তারা শুধু দেশ নয়, গোটা বিশ্বের মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে উঠেছে। আরশোলা আমার নিজেরেই ভাল লাগে না। দেখলেই কেমন লাগে, বিভিন্ন নোংরা জায়গায় থাকে। তাই জেন জ়িদের হতে হবে ভাল জেন জ়ি। রাষ্ট্রবাদী জেন জ়ি। দেশপ্রেমী জেন জ়ি। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ, আগামী দিনে দেশের মেরুদণ্ড আমাদের এই তরুণ প্রজন্ম।”

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“প্রত্যেক জেন জ়িকে রাষ্ট্রবাদী হতে হবে” স্কুলের অনুষ্ঠানে বার্তা নিশীথের

আপডেট : ১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার