২২ মে ২০২৬, শুক্রবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
২২ মে ২০২৬, শুক্রবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভয় পেয়ে কি অভিষেক তাঁর বাড়িতে লাগানো নোটিস ছিঁড়ে ফেলছে?

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আবার নতুন করে বেআইনি কাজ শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আবার হয়তো তাঁকে অন্য আইনগত সমস্যায় পড়তে হবে। জানা গিয়েছে, বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে পুরনিগমের দু’জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শান্তিনিকেতন বাড়ির সামনেই সাঁটিয়ে দেয় সেই নোটিস। আর ঠিক এক মিনিট পর, ৫টা ১১ মিনিটে অভিষেকের বাড়ি থেকে বাউন্সার বেরিয়ে এসে সেই নোটিস ছিঁড়ে ফেলেন। আপাতত বাড়ির সামনে আঠার দাগ স্পষ্ট।

শুধু তাই নয়, অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে কালীঘাট রোডের যে বাড়িতে নোটিস দেওয়া হয়েছে, সেটিও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। পুরসভার আইন অনুযায়ী, কোনও সম্পত্তি সংক্রান্ত নোটিস দেওয়া হলে, তা এভাবে ছেঁড়া যায় না। পরপর দুবার সেই নোটিস ছেঁড়া হয়েছে। এরপর নিয়ম মেনে পুরসভা কড়া পদক্ষেপ নিতে পারে। নোটিস ছেঁড়ার জন্য অভিযোগও দায়ের করা হতে পারে।

বিজেপি বিধায়ক তাপস রায় বলেন, প্রয়োজন হলে অভিযোগ দায়ের করতে হবে। প্রাক্তন মেয়র, তথা বাম নেতা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “পুরসভা আইন অনুযায়ী নোটিস দিয়েছে, এবার নির্দেশ না মানলে, প্রয়োজনে পুরসভা নিয়ম মেনে ভেঙে দিতে পারে। গরিব মানুষের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, দেখি বুলডোজার দিয়ে কী করে অভিষেকের বাড়ি ভাঙে।” হরিশ মুখার্জি রোডের এই বাড়িটি আদতে বেসরকারি সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নামে রেজিস্টার করা আছে। নোটিসে উল্লেখ করা হয়েছে, বেসরকারি সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নামে সম্পত্তি থাকলেও, আদতে সেখানে বসবাস করছেন এক ব্যক্তি ও তাঁর পরিবার। এই বিষয়টি পুরনিগমকে অবগত করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে নোটিসে।

জনজাতীয় গ্রামীন উৎসব

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভয় পেয়ে কি অভিষেক তাঁর বাড়িতে লাগানো নোটিস ছিঁড়ে ফেলছে?

আপডেট : ২১ মে ২০২৬, বৃহস্পতিবার