১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩

চারিদিকে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু আর উদাসীন শিলিগুড়ি পুরসভা

নিজস্ব সংবাদদাতা:   চারিদিকে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু আর উদাসীন শিলিগুড়ি পুরসভা। আজ এই প্রতিবাদে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে বিক্ষোভ দেখালো শিলিগুড়িতে যুব কংগ্রেস।আজ শিলিগুড়ির মহকুমা পরিষদের সামনে সাধারন মানুষের মধ্যে মশারী বিতরন করে প্রতিবাদ জানালো তারা। তারা জানিয়েছে দিনের পর দিন বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা,অথচ পুরবোর্ড হতাশ করেছে সাধারন মানুষের। ড্রেনের অবস্থা সঙ্কটজন, পরিষ্কার করা হয় না ড্রেন, মেয়র নিজেই যেখানে হতাশা প্রকাশ করেছেন সেখানে কিছুই বলবার নেই আমাদের,বলেছেন তারা। এদিন কংগ্রেসের তরফ থেকে জানানো হয় এরপরেও কাজ না হলে শিলিগুড়ির সব গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে গিয়ে তারা আন্দোলন করবেন। শিলিগুড়িতে অন্যান্য জায়গার থেকে এবারে ডেঙ্গু ছড়িয়েছে অনেক বেশী।আক্রান্ত হচ্ছেন তিনগুন অথচ পুরবোর্ড নির্বিকার। কংগ্রেসের পক্ষ থেকে দাবী জানানো হয় অবিলম্বে বিরোধী দলগুলির হাতেও কিছু দায়িত্ব দেওয়া হোক। না হলে যেভাবে ডেঙ্গুর সংক্রমন বাড়ছে আগামীদিনে মানুষের সমস্যা প্রচণ্ডভাবে বেড়ে যাবে ডেঙ্গুকে নিয়ে,যাকে রোধ করাই অসম্ভব হয়ে উঠবে বলে মনে করছেন অভিজ্ঞ ব্যক্তিরা।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চারিদিকে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু আর উদাসীন শিলিগুড়ি পুরসভা

আপডেট : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার