০৩ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ আশ্বিন ১৪৩৩
০৩ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ আশ্বিন ১৪৩৩

টুকলিতে বাধা, ‘বদলা’ ভাঙচুরে! পরীক্ষা শেষে কলেজে তাণ্ডব

দক্ষিণ ২৪ পরগনা: পরীক্ষার হলে টুকলিতে বাধা এবং মোবাইল ফোন কেড়ে নেওয়াকে কেন্দ্র করে কলেজে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে। বুধবার জীবনতলা বেগম রোকেয়া মহাবিদ্যালয়ে ঘটনাটি ঘটে। অভিযোগ, পরীক্ষার শেষে হলের ফ্যানের ব্লেড দুমড়ে দেওয়া হয়। শৌচালয়ের দরজা, কমোড ও জলের পাইপও ভাঙচুর করা হয়। তাণ্ডবের অভিযোগ উঠেছে ভাঙড় কলেজের দ্বিতীয় সেমেস্টারের পড়ুয়াদের বিরুদ্ধে। এ দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমেস্টারের শিক্ষা পরীক্ষা ছিল। পরীক্ষার শেষ দিনে ভাঙড় কলেজের প্রায় ৪০০ পড়ুয়া পরীক্ষা দিতে আসেন। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, তাঁদের মধ্যে দুই পড়ুয়া মোবাইল নিয়ে পরীক্ষার হলে ঢোকেন। বিষয়টি জানতে পেরে ফোন দু’টি কেড়ে নেওয়া হয়। একই সঙ্গে টুকলিতেও বাধা দেওয়া হয়। পরীক্ষার শেষে একাংশ পড়ুয়া ভাঙচুর শুরু করেন বলে অভিযোগ। বেগম রোকেয়া কলেজের অধ্যক্ষ অনুপকুমার মাঝি ঘটনার নিন্দা করে বলেন, “এ ভাবে কলেজে ভাঙচুর ছাত্রসুলভ আচরণ নয়।” পরীক্ষার নিয়ামক চিরঞ্জিৎ মুখোপাধ্যায় বলেন, “প্রায় ১৫ বছর ধরে এখানে পরীক্ষা হচ্ছে। এমন ঘটনা আগে ঘটেনি।” ভাঙড় কলেজের স্টুডেন্ট ফ্রন্টের আফরিজ রহমান ঘটনার নিন্দা করেন। এবিভিপির অনির্বাণ মণ্ডল বলেন, “এ সব চলবে না।”

বাংলাদেশে পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, ৪ গরু-সহ গ্রেফতার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

টুকলিতে বাধা, ‘বদলা’ ভাঙচুরে! পরীক্ষা শেষে কলেজে তাণ্ডব

আপডেট : ২ অক্টোবর ২০২৬, শুক্রবার