০২ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১৫ আশ্বিন ১৪৩৩

‘স্থায়ী চাকরি, বেতন বৃদ্ধি চাই’, অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শিলিগুড়ির সাফাই কর্মীরা

শিলিগুড়ি: চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেলেন উত্তরবঙ্গ সাফাই কর্মচারী কল্যাণ সংগঠনের সদস্যরা। মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করে কয়েকশো সাফাই কর্মী শিলিগুড়ির রাজপথে মিছিল করেন।
এদিন সকালে বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়। হিলকার্ট রোড-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে ফের বাঘাযতীন পার্কে এসে মিছিল শেষ হয়। মিছিল থেকে সংগঠনের বিভিন্ন দাবির সমর্থনে স্লোগানও দেওয়া হয়।
সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে সাফাই কর্মীরা কাজ করলেও তাঁদের চাকরি স্থায়ী করা হয়নি। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির দাবিও দীর্ঘদিনের। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলি জানানো হলেও এখনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ সংগঠনের।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সংগঠন। তাঁদের দাবি, অবিলম্বে চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি করতে হবে। পাশাপাশি কর্মীদের অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার দাবি জানানো হয়েছে।
সাফাই কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শহরের পরিষেবা ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন কর্মবিরতি চললে শিলিগুড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থাও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা। এখন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান হয় কি না, সেদিকেই নজর।

সিঙ্গুরে প্রাক্তন বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীলের ‘মোহর’-এ ইডি, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘স্থায়ী চাকরি, বেতন বৃদ্ধি চাই’, অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শিলিগুড়ির সাফাই কর্মীরা

আপডেট : ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার