২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২ আশ্বিন ১৪৩৩

তৃণমূলের সমর্থনে বিজেপির অনুপ গড়াই পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি

  • নতুন গতি
  • আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার
  • 12

খান আরশাদ, নতুন গতি, বীরভূম: রাজনগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নির্বাচিত হলেন বিজেপির সদস্য অনুপ গড়াই। সোমবার তিন তৃণমূল সদস্যের সমর্থনে তিনি নির্বাচিত হন। ১৫ আসনের এই পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য সংখ্যা মাত্র এক।

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনগর পঞ্চায়েত সমিতির কাজকর্মে অচলাবস্থার অভিযোগ ওঠে। তৃণমূল পরিচালিত এই সমিতির সভাপতি নিবেদিতা সাহার বিরুদ্ধে তৃণমূল সদস্যরাই অনাস্থা আনেন। পরদিনই মহকুমা শাসকের দপ্তরে ইস্তফা দেন নিবেদিতা। সহ-সভাপতি পরিমল সাহাও পদত্যাগ করেন। এরপর সভাপতি নির্বাচনের জন্য দু’বার দিন নির্ধারিত হলেও সদস্যদের অনুপস্থিতিতে নির্বাচন ভেস্তে যায়।
সোমবার সহ-সভাপতি নির্বাচনে উপস্থিত ছিলেন তৃণমূলের রিংকি মাল, গোপাল সাহা-সহ তিন সদস্য। তাঁদের সমর্থনেই অনুপ গড়াই নির্বাচিত হন। উপস্থিত ছিলেন প্রাক্তন সহ-সভাপতি পরিমল সাহা। তিনি অনুপকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি ‘কাজের লোক’, তাঁর হাত ধরে পঞ্চায়েত সমিতির উন্নয়ন হবে।
নির্বাচনের পর বিজেপি কর্মীরা অনুপকে মালা পরিয়ে ও গেরুয়া আবির খেলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। উপস্থিত ছিলেন দুই মণ্ডল সভাপতি সুমিত দত্ত ও ধনঞ্জয় দাস, মনোজ মির্ধা, বনশ্রী দে, মমতা দে, বুবুন দে-সহ অন্যান্য বিজেপি নেতা-কর্মী। সম্ভাব্য অশান্তি এড়াতে রাজনগর থানার পক্ষ থেকে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

বন্ধ পাঠশালা, মুখ শুকনো কাঞ্চনদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূলের সমর্থনে বিজেপির অনুপ গড়াই পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার