০৩ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ আশ্বিন ১৪৩৩
০৩ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ আশ্বিন ১৪৩৩

‘উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন’, রেলবাসীর দাবিতে বানারহাটে বৈঠক জয়ন্ত রায়ের

বানারহাট: রেল সংলগ্ন এলাকায় উচ্ছেদের নোটিশ ঘিরে পুনর্বাসনের দাবিতে সরব বাসিন্দারা। তাঁদের দাবি-দাওয়া ও সমস্যার কথা শুনতে বুধবার বানারহাটের প্রান্তিক কালচার ক্লাবে রেল এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠক করলেন জলপাইগুড়ির সাংসদ ডা. জয়ন্ত রায়।
বৈঠকে বাসিন্দারা উচ্ছেদের আগে তাঁদের বসতভিটা ও জীবিকার বিষয়টি বিবেচনা করার পাশাপাশি উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান। তাঁদের বিভিন্ন সমস্যা ও আশঙ্কার কথাও শোনেন সাংসদ।
ডা. জয়ন্ত রায় বলেন, রেলের উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। তবে উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থের বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন। রেলের উন্নয়ন হবে, কিন্তু তার সঙ্গে মানুষের স্বার্থও দেখতে হবে।
এদিন ভারত-ভুটান-সামচি যোগাযোগ ব্যবস্থার সম্ভাব্য গতিপথ নিয়েও আলোচনা হয়। সাংসদের দাবি, এই যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়িত হলে বানারহাটের যোগাযোগ ও সামগ্রিক উন্নয়নে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে।
বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপির সহ-সভাপতি পুনিতা ওরাঁও, মণ্ডল-২ সভাপতি বিষ্ণু মাহালি, বিজেপি যুব মোর্চার সভাপতি বিকাশ মাহাতো, সাধারণ সম্পাদক সারদা প্রসাদ, বিএমএস সভাপতি রাজা সাহ, সহ-সভাপতি পরেশ দেবনাথ-সহ বিজেপির অন্যান্য নেতা ও স্থানীয় প্রতিনিধিরা।

বাংলাদেশে পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, ৪ গরু-সহ গ্রেফতার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন’, রেলবাসীর দাবিতে বানারহাটে বৈঠক জয়ন্ত রায়ের

আপডেট : ২ অক্টোবর ২০২৬, শুক্রবার