১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩

সভাপতি নির্বাচন ঘিরে রতুয়া-২-এ ধুন্ধুমার, পুলিশের লাঠি উঁচিয়ে বাধা

  • নতুন গতি
  • আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
  • 19
মালদা: পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের তলবি সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদার রতুয়া-২ নম্বর ব্লক। বোর্ড গঠন প্রক্রিয়ায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং প্রশাসনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন কংগ্রেস নেতা-কর্মীরা।
অভিযোগ, দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন কংগ্রেস কর্মীরা। একসময় তাঁরা জোর করে সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) কার্যালয় চত্বরে ঢোকার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি উঁচিয়ে তাঁদের বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কংগ্রেস কর্মীরা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হচ্ছে। যদিও এই অভিযোগের বিষয়ে প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এলেও রতুয়া-২ নম্বর ব্লক চত্বরে এখনও চাপা উত্তেজনা রয়েছে। সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সভাপতি নির্বাচন ঘিরে রতুয়া-২-এ ধুন্ধুমার, পুলিশের লাঠি উঁচিয়ে বাধা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার