০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩

আবাসের সার্ভেতে টাকা চাওয়ার অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে হুমকির নালিশ

নিজস্ব সংবাদদাতা, মঙ্গলকোট: আবাস যোজনা ঘরের সার্ভের নামে তেল খরচের টাকা চাওয়া এবং টাকা দিতে অস্বীকার করায় ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির এক বুথ সভাপতি কানাই মাঝির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ভাল্যগ্রাম অঞ্চলের খেঁড়ুয়াগ্রামে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অভিযোগ সংক্রান্ত একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে অডিওটির সত্যতা সংবাদমাধ্যমের পক্ষ থেকে যাচাই করা হয়নি।
স্থানীয় বাসিন্দা সুকান্ত কর্মকারের অভিযোগ, তাঁর বাড়িতে আবাস যোজনা ঘরের সার্ভে করতে এসে তেল খরচের নামে টাকা চাওয়া হয়। তিনি টাকা দিতে অস্বীকার করে প্রতিবাদ করেন। এরপরই বিজেপির বুথ সভাপতি কানাই মাঝি তাঁকে ফোন করে হুমকি দেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বিজেপির বুথ সভাপতি-সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মঙ্গলকোটের বিধায়কের দ্বারস্থ হন সুকান্ত কর্মকার।
যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন কানাই মাঝি। তাঁর বক্তব্য, সার্ভের নামে টাকা চাওয়া বা ফোন করে হুমকি দেওয়ার কোনও ঘটনা ঘটেনি। তবে দলের কোনও কর্মী টাকা চেয়ে থাকলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান তিনি।

পাকিস্তানের রেকর্ডের সমকক্ষ জার্মানি: পুরুষদের হকি বিশ্বকাপ বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আবাসের সার্ভেতে টাকা চাওয়ার অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে হুমকির নালিশ

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার