০৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২২ ভাদ্র ১৪৩৩

বুকে যাঁর ‘অজেয় পৌরুষ’ বিবেকানন্দ, শক্তি যাঁর জীবে প্রেম

নিজস্ব প্রতিবেদক:- বুকে যাঁর ‘অজেয় পৌরুষ’ বিবেকানন্দ, শক্তি যাঁর জীবে প্রেম; কোনো লক্ষ্যপূরণই বোধহয় তাঁর কাছে বাধা হতে পারেনা! ‘পরিবেশ রক্ষা’ তথা সবুজায়নের বার্তা নিয়ে তাই পুরুলিয়ার অক্ষয় নিজের সাইকেলকেই বাহন করে বেরিয়ে পড়েছেন বিশ্বভ্রমণে। তাঁর স্বপ্ন ও উদ্দেশ্য, বিশ্বের প্রতিটি দেশে একটি করে সবুজ চারা গাছ রোপণ করে, সঙ্কটে ভোগা পরিবেশ-কে সবুজ সজীবতায় ভরিয়ে তোলার বার্তা দেওয়া।সেই লক্ষ্যে, গত ২২ ফেব্রুয়ারি পুরুলিয়ার বুড়দা গ্রাম থেকে বেরিয়ে পড়েছেন অক্ষয় ভগত (Akshay Bhagat)। পুরুলিয়া থেকে বাঁকুড়া ও ঝাড়গ্রাম হয়ে, বুধবার (৫ এপ্রিল) পৌঁছেছেন ‘মিনি ইন্ডিয়া’ হিসেবে খ্যাত পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে। আগামী ৫ থেকে ৭ বছর ধরে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকার প্রতিটি দেশ ছুঁয়ে যাওয়াই লক্ষ্য অক্ষয়ের। প্রতিটি দেশে একটি করে সবুজ চারা গাছ রোপণ করে পরিবেশ রক্ষার বার্তা দেবেন অক্ষয়। তবে, নিতান্তই সাধারণ পরিবারের একমাত্র ছেলে (দুই দিদি ও এক বোন আছে) অক্ষয়ের একমাত্র সমস্যা এখন অর্থের জোগান শেষ হয়ে আসা। সেই সঙ্কট কাটিয়ে উঠে, কলকাতা-দিল্লি হয়ে আফ্রিকার ইজিপ্ট দেশের উদ্দেশ্যে রওনা দেওয়াই আপাতত লক্ষ্য তাঁর।প্রসঙ্গত উল্লেখ্য, ২৪ বছর বয়সী অক্ষয় এর আগেও সাইকেলে করে দেশ ভ্রমণ করেছেন। ২০১৮ সালে, যখন তাঁর বয়স মাত্র ২০, সেই সময়ই ‘বাল্যবিবাহ রোধ’ এর বার্তা নিয়ে ভারতবর্ষের প্রতিটি রাজ্য ছুঁয়েছেন। এক বছরের সেই যাত্রাই এবার তাঁকে বিশ্বভ্রমণের অনুপ্রেরণা জাগিয়েছে। আগামী ৫-৭ বছর ধরে বিশ্বের প্রতিটি দেশ ভ্রমণ করাই লক্ষ্য ‘লাল পলাশের দেশ’ পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের এই বীর সন্তানের।

দলীপ ট্রফির ফাইনাল রবিবার, ১০০তম প্রথম-শ্রেণির ম্যাচ পূর্ণ করার সময় শামীকে অভিনন্দন জানাবে সিএবি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বুকে যাঁর ‘অজেয় পৌরুষ’ বিবেকানন্দ, শক্তি যাঁর জীবে প্রেম

আপডেট : ১২ এপ্রিল ২০২২, মঙ্গলবার