শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজে AIDSO-র কর্মী ও সংগঠকদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। ঘটনার প্রতিবাদে পথে নামল সংগঠনের দার্জিলিং জেলা কমিটি। AIDSO-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অপূর্ব মণ্ডল-সহ সংগঠনের কর্মী-সংগঠকদের ওপর আক্রমণের অভিযোগ তুলে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়।
সংগঠনের অভিযোগ, মেডিকেল কলেজ ক্যাম্পাসে সন্ত্রাস ও ভয়ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। এর বিরুদ্ধে গণপ্রতিবাদ গড়ে তোলা এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়।
প্রথমে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল বের করেন AIDSO-র কর্মী-সমর্থকরা। মিছিল শেষে কোর্ট মোড় এলাকায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। সভা থেকে হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
AIDSO নেতৃত্বের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও ভয়ভীতির পরিবেশ কোনওভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
নতুন গতি 
























