০৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২১ ভাদ্র ১৪৩৩

ছেলের হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে মা, থাইল্যান্ডে যোগাসনে ভারতের প্রতিনিধিত্ব

নদিয়া, নতুন গতি: বিদেশের মাটিতে যোগাসন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা মা ও ছেলে। আগামী ৮ সেপ্টেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা এশিয়া প্যাসিফিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নেবেন পপি বিশ্বাস ও তাঁর ছেলে স্বর্ণক বিশ্বাস।
পরিবার সূত্রে জানা যায়, ছেলেকে যোগাসন শেখাতে নিয়ে যেতেন পপি। স্বর্ণকের যোগাসনের প্রতি আগ্রহ ও একাগ্রতা দেখে মায়ের মধ্যেও এই খেলায় আগ্রহ তৈরি হয়। আগে থেকেই শরীরচর্চা করলেও পরবর্তীতে ছেলের অনুপ্রেরণায় নিয়মিত যোগাসন অনুশীলন শুরু করেন পপি। কঠোর অনুশীলনের ফলস্বরূপ জেলা ও রাজ্যস্তরের একাধিক প্রতিযোগিতায় মা-ছেলে পুরস্কৃত হয়েছেন।
এবার তাঁদের সামনে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ। শান্তিপুরের একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র স্বর্ণক বিশ্বাস। ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আন্তর্জাতিক এই প্রতিযোগিতা। ৮ সেপ্টেম্বর প্রতিযোগিতায় অংশ নেবেন পপি ও স্বর্ণক দুজনেই।
ইতিমধ্যেই প্রতিযোগিতায় যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। মা-ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার ও এলাকার মানুষ। ছেলের হাত ধরে মায়ের আন্তর্জাতিক মঞ্চে পা রাখা এখন শান্তিপুরের গর্বের বিষয়।

দলীপ ট্রফির ফাইনাল রবিবার, ১০০তম প্রথম-শ্রেণির ম্যাচ পূর্ণ করার সময় শামীকে অভিনন্দন জানাবে সিএবি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ছেলের হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে মা, থাইল্যান্ডে যোগাসনে ভারতের প্রতিনিধিত্ব

আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার