০৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২০ ভাদ্র ১৪৩৩

শিক্ষক দিবস উদযাপন : সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং

জয়দেব বেরা, নতুন গতি : গত ৫-ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস।প্রত্যেক শিক্ষকদের কাছে এই দিনটি একটি মহৎ দিন।শিক্ষকরা হলেন সমাজের রত্নকার।শিক্ষকরাই শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শেখায়।পিতা-মাতার পরই শিক্ষকদের স্থান।শিক্ষকরা আমাদের মনের অজ্ঞানতাকে দূরীকরণ করে জ্ঞানের আলো ছড়িয়ে দেন।এই শিক্ষক দিবস প্রত্যেক শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের কাছেও এক মহৎ দিন।এই দিনে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই হাওড়া জেলায় অবস্থিত সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং কলেজ এই মহৎ দিনটিকে খুবই শ্রদ্ধার সহিত উদযাপন করেছে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সম্পাদক নাসিরুদ্দিন মল্লিক মহাশয়, সভাপতি ড.শান্তি গের মহাশয় এবং কলেজের প্রিন্সিপাল অধ্যাপক সংঘমিত্রা দাসগুপ্ত মহাশয়া,রাহেলা খাতুন গোল্ডার,জয়দেব বেরা,শ্যামল কান্তি দত্ত সহ কলেজের অন্যান্য অধ্যাপকগণ এবং শিক্ষার্থীরা ও অন্যান্য কর্মীগণ।আজ প্রথমে অনুষ্ঠিত হয়েছিল শুভ উদ্বোধনী সংগীত তারপর মাল্যদান,কবিতা পাঠ,নৃত্য,গান,অভিনয়, বক্তব্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।কলেজ কর্তৃপক্ষ বলেন, “আমরা এইভাবে সমস্ত সাংস্কৃতিক দিবসগুলোকে খুবই শ্রদ্ধার সহিত পালন করে থাকি যাতে শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক বিকাশ সাধন হয়।”

সর্বাধিক পাঠিত

শিক্ষক দিবস উদযাপন : সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শিক্ষক দিবস উদযাপন : সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার