১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৬ ভাদ্র ১৪৩৩

যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে রাখী বন্ধন

আজিজুর রহমান, গলসি: রাখী বন্ধন উৎসব উপলক্ষে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ল গলসি বাজারে। গলসি ২ নম্বর ব্লকের যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে শুক্রবার বাজার এলাকায় আয়োজন করা হয় রাখী বন্ধন উৎসবের। এই উপলক্ষে পথচলতি সাধারণ মানুষের হাতে রাখী পরিয়ে দেন উদ্যোক্তারা। পাশাপাশি একে অপরের হাতে রাখী বেঁধে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলকে মিষ্টিমুখও করানো হয়। উৎসবকে ঘিরে বাজারে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। উদ্যোক্তাদের বক্তব্য, রাখী বন্ধনের মধ্য দিয়ে মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করাই তাঁদের উদ্দেশ্য।

বকেয়া টাকার দাবিতে ঠিকাদারদের বিক্ষোভ, উত্তেজনা মোথাবাড়িতে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে রাখী বন্ধন

আপডেট : ২৯ অগাস্ট ২০২৬, শনিবার