০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১৯ আশ্বিন ১৪৩৩

ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, খুনের দাবি ভাইপোর

বাঁকুড়া: সোনামুখী পৌরশহরের আদব বাজার এলাকায় ডাম্পিং গ্রাউন্ড থেকে এক প্রোমোটারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম উত্তম চক্রবর্তী (প্রায় ৬০)। ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদব বাজার এলাকায় কয়েক কোটি টাকা ব্যয়ে একটি ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ চলছে। ওই কাজের ঠিকাদারি নিয়েছিলেন উত্তম চক্রবর্তী। শনিবার ডাম্পিং গ্রাউন্ডে কাজ করতে আসা শ্রমিকরা প্রাচীরের একটি রডের সঙ্গে উত্তমবাবুর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর দেওয়া হয় সোনামুখী থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবারের তরফে এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে মৃতের ভাইপো সৌমেন চক্রবর্তীর দাবি, ‘‘আমার কাকা কেন আত্মহত্যা করবেন, তার কোনও কারণ খুঁজে পাচ্ছি না। তাঁর সারা শরীর ও মুখে কাদা মাখা ছিল। আমাদের অনুমান, তাঁকে খুন করা হয়েছে।’’ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, খুনের দাবি ভাইপোর

আপডেট : ৫ অক্টোবর ২০২৬, সোমবার